বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের ইতিহাস বাঙালীর ইতিহাস, স্বাধীনতার ইতিহাস

 

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ছাত্রলীগের ইতিহাস বাঙালীর ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস মহান স্বাধীনতার ইতিহাস। ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আত্মনিয়োগ করবে।
তিনি আজ মঙ্গলবার রাতে স্থানীয় পৌরসভা অডিটোরিয়ামে জেলা ছাত্রলীগ আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মোঃ রিয়াজ মাহমুদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ছাত্রলীগ প্রাক্তণ সভাপতি ও উপমন্ত্রী শামীম বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের বিনয়ী আচরণের মধ্যদিয়ে শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগণের নিকট পৌঁছে দিতে হবে। ছাত্রলীগ নেতাকর্মীদের মানুষ ভয় পাবে না, ভালোবাসবে এ গুণের অধিকারী হতে হবে।
জেলা ছাত্রলীগের আহবায়ক মহসীন মাদবরের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।