
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২(নড়িয়া- সখিপুর ) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক এমপি শফিকুর রহমান কিরণ ।
রবিবার বিকেল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তার সঙ্গে দলের জেলার শীর্ষ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে আবদার করে বলেন,দয়া করে আপনারা এটার ব্যাপারে আমার পক্ষে অবস্থান নিবেন।আমার বিরোধী পক্ষের বড় ভাইয়ের সরকারি কর্মকর্তা থাকতে পারে।কোন অবস্থাতেই আমার বড় ভাই তাকে জিতিয়ে নেওয়ার জন্য শরীয়তপুরের প্রশাসনকে হোল্ড করা বা ধমক দেওয়ার কোন সুযোগ না থাকে। একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা অত্যন্ত অন্তরায়।
এদিকে তার মনোনয়ন ফরম জমা দাওয়া শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার শীর্ষ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।