
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের একটি অংশের মাটি ‘অস্বাভাবিকভাবে গরম’ হয়ে ওঠার ঘটনা ঘটেছে।
রোববার দুপুরে একটি দল গিয়ে পানি দিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করেছে বলে জানান গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এ বি এম আবুল বাশার।
তিনি বলেন, “মাটির একটি নির্দিষ্ট অংশে অস্বাভাবিক তাপ অনুভব করেছি। কেন গরম হচ্ছে, তা এখনই বলা সম্ভব নয়। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হবে।”