
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক যুবলীগ নেতা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অভিযুক্ত মিথুন ঢালী রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাজিরা যুবলীগের নেতা। তার হুমকির ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) জিডি করেন জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।