
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা আনসার ও ভিডিপির শরীয়তপুর জেলা কমান্ডান্টের কার্যালয়ে ৬০ দিন মেয়াদি সেলাই, ফ্যাশন ডিজাইন ও নকশি কাঁথা তৈরি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে শরীয়তপুর জেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কার্যালয়ে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা সদর দপ্তর প্রকল্প প্রশিক্ষন (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক তাসকিন আরা। তিনি বলেন ৬০ দিন মেয়াদি যারা এ প্রশিক্ষণ গ্রহন করেছেন তারা প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের আর্থসামাজিক উন্নয়ন প্রয়োগ করতে আহবান জানান। তিনি আরো বলেন, তোমরাই সরকারের উন্নয়ন কর্মী হিসাবে গ্রাম পর্যায়ে কাজ করবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর(অঙ্গীভুতকরন) পরিচালক মো: আহসান উল্লাহ। তিনি বলেন, সারা দেশের আনসার ভিডিপি সংগঠন সদস্যদের বিভিন্ন পেশা ভিত্তিক প্রশিক্ষণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। শরীয়তপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি, সিনিয়র সাংবাদিক কে এম রায়হান কবীর(সোহেল)।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মো: মইনুল ইলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বক্তব্য দেন। শরীয়তপুর জেলা কর্তৃক সেলাই,ফ্যাশান ডিজাইন ও নকশিকাঁথা তৈরি প্রশিক্ষণের ৬০ দিন ব্যাপী সমাপনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তা, কর্মচারী, উপজেলা প্রশিক্ষক পুরুষ, মহিলা, সদস্য, ইউনিয়ন দলপতি, দলনেত্রী, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সেলাই ও ফ্যাশন ডিজাইন (অতিরিক্ত নকশী কাথাঁ) প্রশিক্ষন (মহিলা) ৩০ জনকে সেলাই মেশিন ও অস্ত্রসহ বিডিপি মৌলিক প্রশিক্ষন (পুরুষ) ৭০ জনকে সনদ পত্র বিতরণ করা হয়।