বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিম, আলু ও পেঁয়াজের দাম বেড়েই চলছে

বাজার নিয়ন্ত্রণে প্রথমবারের মতো ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিদেশ থেকে আমদানিও উন্মুক্ত করা হয়েছে। তবুও কাজ হয়নি। নিয়ন্ত্রণে আসেনি বাজার। উল্টো দাম বৃদ্ধির প্রবণতাই দেখা যাচ্ছে বাজারে।