বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছবি তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

ছবি তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

 

শরীয়তপুরের ভেদরগঞ্জে নাহিম রাজ্জাক এমপির মনোনয়নের জমা দেওয়ার ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে উপজেলা ছাত্রলীগের দুই পক্ষ। এসময় এনামুল হক নামে এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়। মারামারি ছাড়াতে এসে রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদার আহত হয়।

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিম রাজ্জাকের মনোনয়ন জমা দিতে এসে নাহিম রাজ্জাক এমপির সাথে ছবি তোলাকে কেন্দ্র করে দুই ছাত্রনেতার কথা-কাটাকাটির মধ্য দিয়ে সংঘর্ষের সুত্রপাত ঘটে। পরে ভেদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থালে এসে দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে নাহিম রাজ্জাক এমপির সহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।