
নতুন শিক্ষা কারিকুলামের অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়নের দাবিতে বৃহস্পতিবার শরীয়তপুরে মানববন্ধন করা হয়েছে। জাতীয় শিক্ষক ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে স্বপদে পুনর্বহালের দাবি জানানো হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে।
শরীয়তপুর শহরের পালং উত্তর বাজার জামে মসজিদ চত্বরে মানববন্ধনে উপস্থিত ছিলেন ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আহসান হাবিব, জেলা শাখার সভাপতি আলী আজগর, সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, জেলা আইম্মা পরিষদের সভাপতি মুফতি ফেরদৌস আহাম্মেদ, জেলা মুজাহিদ কমিটির সভাপতি হাফেজ মাওলানা কেরামত আলী, ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ বেলাল মোল্লা, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ।