বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙালি সংস্কৃতিকে ধারন করে সবাইকে এগিয়ে যেতে হবে: ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন,বাঙালি সংস্কৃতিকে ধারন করে সবাইকে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় একটা কথা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।

এই বাংলায় যেমন নবাব সিরাজ উদ দৌলা ছিলেন, তেমনি মীর জাফরও ছিলো। তবে, বাংলাদেশের বেশির ভাগ মানুষ অসাম্প্রদায়িক চেতনার।

 গত রবিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোনসিং গ্রামে শিব পার্বতী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম সহ আরও অনেকে বক্তৃতা করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।