
শরীয়তপুরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় ১০টি মোটরসাইকেল আগুনে পুড়ে দেওয়া হয়।
রোববার বেলা ১১টা থেকে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
থেমে থেমে প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর ছাত্রলীগ পিছু হটে।

এরপর পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুইপ্রান্তে যানজটের সৃষ্টি হয়।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে সখিপুর থানার ওসি মাসুদুর রহমান বলেন, সকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর তিনি পাননি।