
শরীয়তপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার বেলা ১২টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শরীয়তপুরের সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জেলা প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মতবিনিময় সভায় শরীয়তপুর জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ সভাপতিতে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুদ্দিন গিয়াস, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কালু, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শরীয়তপুরের সকল দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। জরুরী সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের কাছে অনুরোধ জানান জেলা প্রশাসক।