বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সোমবার দুপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজ প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এমপি সরদার একেএম নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুর রহমান খান(দুলু), জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা খলিলুর রহমান, বর্তমান নায়েবে আমীর মো. মকবুল হোসেন, সাংবাদিক কে এম রায়হান কবীরসহ সাংবাদিক ও সুশীল সমাজ প্রতিনিধিগণ আলোচনায় অংশগ্রহন করেন। এ সময় আলোচকরা জেলার নানা সমস্যাসমূহ তুলে ধরেন।