বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে যমুনার ডিলার কনফারেন্স অনুষ্ঠিত।

 

শরীয়তপুরে জেলার ডিলারদেরকে নিয়ে ডিলার কনফারেন্স ২০২৪ আয়োজন করেছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লি.। ২০২৪ সালের সাফল্য উৎযাপন ও ২০২৫ সালের কর্ম পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে শনিবার দুপুরে জাজিরার টিএনটি মোড় এলাকার শিকদার প্লাজায় ডিলারদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের হেড অব বিজনেস মো: সাজ্জাদুল ইসলাম। ডিলার কনফারেন্সে সভাপতিত্ব করেন সিমি ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপক মো: মানিক মাদবর।

কনফারেন্সে আগত অতিথিরা বলেন, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্বপ্ন বাস্তবায়নের অংশ যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল। যমুনা ইলেকট্রনিকসের পণ্য সামগ্রী আজ পৌঁছে গেছে জনগণের দ্বারে দ্বারে। পণ্য গ্রাহকদের কাছে পৌঁছানোর পর তার গুণগত মানের ব্যাপারে সরাসরি গ্রাহকদের সাথে যোগাযোগ করছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল।

ডিলার কনফারেন্সে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের হেড অব সেলস, মো: মাকসুদুর রহমান জেলার বিভিন্ন উপজেলার যমুনা প্লাজার শাখা ব্যবস্থাপক, জেলার সম্মানিত ডিলারগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।