বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার- গ্রেফতার ১

 

ফেনীতে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার- গ্রেফতার ১

ফেনীতে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এসময় দ্বিজেনধর নামের একজনকে গ্রেফতার করা হয়। সে চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে।

রবিবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকায় তাকে গ্রফতার করা হয়।

বিকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিম সুপার হাবিবুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার আরো জানান , গোপন সংবাদে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে মাদকের চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রীজের উপর গাড়িটি থামিয়ে তল্লাশি করলে তার পায়ের জুতার সোল্ডে কসটেপ দিয়ে প্যাচানো অবস্থার ১০টি বার উদ্ধার করা হয়। যে গুলোর ওজন প্রায় ১২শ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে সে জানায় চট্টগ্রাম হাজারী লেইন থেকে কুমিল্লা যাচ্ছিলো। সে বিগত দিনেও এমন কারবার করে করছে বলে জানান পুলিশ সুপার।