
কক্সবাজারের ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে
ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০-৫৫ বছর। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি লবণ মাঠের শ্রমিক।