
শরীয়তপুর জাজিরায় মুরগিকে কেন্দ্র করে নজরুল মাদবর (৩৫) হত্যা মামলা জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী। কর্মসূচিতে নিহত নজরুল মাদবরের পরিবারসহ স্থানীয় দুই শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।

রোববার বিকেল ৪ টার সময় নিহতের বাড়ির সামনে, জাজিরা পৌরসভার আড়াচন্ডি মোড় এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা নজরুল মাদবর হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতার সহ ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান তোলেন।