বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা শরীয়তপুরে

 

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে বুধবার শরীয়তপুরের জেলা প্রশাসনের কার্যালয়ে সভা হয়েছে। সভায় স্মৃতিচারণ করেন গণঅভ্যুত্থানে আহতরা। এছাড়া শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবি ও দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব না ঘটে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।