বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে বিডিআর সদস্যদের মানববন্ধন

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি, চাকরিচ্যুত সব সদস্যের পুনর্বহাল এবং ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে বিডিআর কল্যাণ পরিষদ।

শরীয়তপুরে মানববন্ধনে বক্তব্য দেন বিডিআর কল্যাণ পরিষদের জেলা সভাপতি হাবিলদার হামিদ আকতার, সাধারণ সম্পাদক ল্যান্স নায়ক সোলায়মান, ভুক্তভোগী পরিবারের সদস্য লিপি আকতার প্রমুখ।