বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়ায় কিস্তির টাকা শোধ করতে না পেরে ব্যবসায়ী ত্মহত্যা

বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে অবৈধ পথে ছেলেদের বিদেশ পাঠাতে চেয়েছিলেন ব্যবসায়ী আজগর বেপারী। কিন্তু অবৈধপথে ছেলেরা বি
দেশ যেতে না পারায় ঋণমুক্ত হতে পারেননি তিনি। এরপর ঋণ থেকে মুক্ত হতে বেছে নিয়েছেন আত্মহত্যার পথ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে নিহতের বাড়ির পাশের বাগানে এ ঘটনা ঘটে। শনিবার নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আজগর বেপারী বাহের কুশিয়া গ্রামের মৃত কালাচান বেপারীর ছেলে ও ঘড়িষার বাজারের লেপ তোযকের দোকানি ছিলেন।