
বাংলাদেশ দলিল লেখক সমিতি শরীয়তপুর সদর উপজেলা (২০২৫-২০২৭) বছরের কার্যকরী কমিটির ঘোষণা করা হয়েছে।

এতে মোঃ সাগির হোসেন ভূঁইয়াকে সভাপতি ও মোঃ মফিদুল ইসলাম পাহাড়কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর সদর দলিল লেখক অফিস সংলগ্ন মাঠে এ কার্যকরী কমিটির ঘোষণা করা হয়।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন তালুকদার, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদার, মোহাম্মদ সেকেন্দার আলী খান, মোঃ নয়ামিয়া,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুলাইমান সরদার, মোঃ হারুন অর রশিদ মুন্সি, মোঃ মজিবুর রহমান খালাসী, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন মামুন তালুকদার,
কোষাধক্ষ মোঃ আলতাফ হোসেন শেখ, প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর কোতোয়াল,
ধর্ম বিষয়ক সম্পাদকমাওলানা মোঃ সিরাজুল ইসলাম,দপ্তর সম্পাদক আব্দুল বাতেন বাবু, মোঃ এবাদুল মাদবর,
এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যগণ হলেন, মোঃ আবুল কালাম গাজী, মোঃ ফিরোজ আলম, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ মাহমুদুন্নবী কোতোয়াল রাজা, পলাশ মীর ও মোঃ দেলোয়ার হোসেন খান।
কামাল হোসেন মামুন তালুকদারের সভাপতিত্বে দলিল লেখক সমিতির কার্যকরী কমিটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আঃ জব্বার খান।
এ সময় জাতীয়তাবাদী দল শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি আবুল হোসেন সরদার, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা কৃষক দলের সভাপতি, হারুন অর রশিদ হারুন,
যুদলের সভাপতি আরিফ হোসেন মোল্লা, সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্লাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।