
শরীয়তপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আজ সোমবার বিকেল ৩টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ,মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এডভোকেট লোকমান হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো সস্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহসভাপতি মোঃ লিটন সিকদার, যুগন্সম্পাদক মোঃ আকতার হোসেন রাঢি, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আহম্মেদ, প্রচার সম্পাদক লায়ন মোঃ মজিবুর রহমান,নড়াইল জেলা সভাপতি মোঃ তানভির তনু,কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক আবু হানিফ।