
শরীয়তপুরে মাদরাসা থেকে আয়েশা নামে পাঁচ বছর বয়সী এক শিশু অপহরণের ৫ ঘন্টা পর মাদারীপুর থেকে উদ্বার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকার তালুকদার বাড়ির মসজিদ মাদরাসা থেকে শিশুটিকে অটোরিক্সায় করে নিয়ে যায় অপহরণকারীরা। পরে শিশুটির কান্নাকাটির কারণে অপহরণকারীরা মাদারীপুরের শিবচর উপজেলার ভাদরীকান্দি ইউনিয়নে ভান্ডারী গ্রামে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
অপহৃত শিশু আয়েশা শরীয়তপুর পৌরসভা বাসস্টান্ট এলাকার জাকির তালুকদারের মেয়ে।

অপহৃত শিশুটির পারিবারিকসূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে শরীয়তপুর শহরের পৌর বাসস্ট্যান্ড এলাকার তালুকদার বাড়ির মসজিদ মাদরাসা থেকে জনৈক এক ব্যক্তি মেয়েটির নাম ধরে ওর বাবার বলে ডেকে নিয়ে যায়।
এ সময় মাদরাসা শিক্ষক ক্লাশে ছিলো না। পরে পরিবারের লোকজন জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়। এর পেক্ষিতে পালং থানা পুলিশও অভিযান চালায়। তবে বিকাল ৪ টার দিকে পরে শিশুটির কান্নাকাটির কারণে পহরণকারীরা মাদারীপুরের শিবচর উপজেলার ভাদরীকান্দি ইউনিয়নে ভান্ডারী গ্রামে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এসময় স্থানীয় দোকানদার আবির হোসেন সুমন শিশুকে উদ্ধার করে বাসা রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে দেয়। ফেসবুক দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে শিশুটির চাচাতো ভাই বাপ্পি তালুকদার বলেন, ফেসবুকের মাধ্যমে আমার চাচাতো বোনকে খুজে পেয়েছি। এখন মাদারীপুর থেকে নিয়ে আসতেছি।