বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ‘শপিং কমপ্লেক্স থেকে বন্দুক-পিস্তল’ উদ্ধার

 

ফরিদপুরের বোয়ালমারীতে একটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে বন্দুক-পিস্তলসহ নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, বুধবার রাত ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বোয়ালমারী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পৌরসদরের ওয়াবদা মোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়।