
তামিমের অবস্থা এখন আশাবাদী। তবে রিস্ক আছে। এরকম অবস্থায় ৪৮ থেকে ৭২ ঘন্টার পর্যন্ত পর্যবেক্ষণে থাকতে হয়। ফলে এখন মুভ করা রিস্কি। এখন তার এখান থেকে যাওয়া নিরাপদ না। তবুও তিনি থাকবেন কি থাকবেন না, তা তামিম ও তার পরিবারের বিষয়। সবাই চায় ভালো চিকিৎসা নিতে। আর আমরাও হাসপাতাল ঘুরে দেখেছি, এখানে ভালো চিকিৎসা হচ্ছে।