
শস্যবিহীন খোলা মাঠে মুখোমুখি দুদল মানুষ। কারো কারো মাথায় হেলমেট, আর হাতে ছোট বালতি। লাল রংয়ের সে বালতি থেকে কিছু বের করে ছুড়ে দিচ্ছেন প্রতিপক্ষের দিকে।
সেগুলো বৃত্তাকার পথে উড়ে গিয়ে মাঠে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে। মুহুর্মুহু বিস্ফোরণে মাঠ ছেয়ে যাচ্ছে ধোঁয়ায়।
না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং এমন দৃশ্য দেখা গেছে শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের ছড়িয়ে পড়া ভিডিওতে।
শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাজিরা থানার ওসি দুলাল আখন্দ।