
বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ হইছে। এখন বাংলাদেশ বা মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে মাকে অস্বীকার করা হয়। মাকে যে ছেলে অস্বীকার করে সে ভালো ছেলে না।মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা ভালো মানুষ না।
এসময় তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুক্তিযুদ্ধকে মাইনা আপনি ভোট চান। পাল্লা মার্কায় ভোট চান, ডালিম মার্কায় ভোট চান, ইসলামের কথা বলে ভোট চান, হেফাজতে ইসলামের কথা বলে ভোট চান, আহলে হাদিসের নামে ভোট চান। আমার আপত্তি নেই। মানুষ যদি আপনাদের ভোট দেয়, ইসলামের কথা শুনে যদি ভোট দেয়-আপনি দেশ চালান। আপনাকে আমি স্যালুট করব।
আপনি যদি মুক্তিযুদ্ধকে না মানেন, আমি আপনাকে রাজাকার বলব।মুক্তিযুদ্ধকে না মানলে আমি বলব আপনার পূর্বপুরুষ আল-বদর ও দালাল ছিল।এরজন্য আপনারা আমাকে যত গালাগালিই করেন না কেন, আমি মুক্তিযুদ্ধকে ছাড়তে পারব না। কারণ লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছি আমরা।