বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গনঅভ্যুথানে আহতদের শরীয়তপুরে আর্থিক অনুদানের চেক বিতরন

জুলাই গনঅভ্যুথানে আহত সি ক্যাটাগরী জুলাই যোদ্ধাদের অনুকুলে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিতরন করা হয়েছে । জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন,অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য ও শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন। এ অনুষ্ঠানে মোট ৬৪ জন আহতদের প্রত্যেককে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে ১লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। পাশাপাশি ৪১ জনকে হেলথ কার্ড প্রদান করা হয়।