বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুকি তৈরী হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারসহ কোন সরকারকেই নিতে দেয়া হবে না – নুরুল হক নুরু

 

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুকি তৈরী হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারসহ কোন সরকারকেই নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু।

বৃহস্পতিবার সন্ধায় আশুলিয়ার জিরাবোতে দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে  তিনি একথা বলেন।

এসময় নুরুল হক নুরু, রাখাইনের জন্য করিডর দেওয়ার প্রসঙ্গে  বলেন, কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যের তথাকথিত সহায়তা পৌছানোর নামে যে মানবিক করিডরের আলোচনা চলছে, সরকারকে ওইখানেই ফুলস্টপ দিতে আহ্বান জানিয়ে আর এক পা’ও না আগাতে বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে তাই করবো তা মেনে নেয়া হবে না বলেও জানান নুরুল হক নুরু।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  গণঅধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: রাশেদ খানসহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা।