
শরীয়তপুরে গত ৩ দিনের টানা বর্ষণের পানিতে তলিয়ে গেছে শরীয়তপুর জেলা শহর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। কাঁচা ও আধা-পাকা সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, সাধারন মানুষ ও যানবাহনের চালকরা। কোথাও সড়ক, বাসাবাড়ী উঠান তলিয়ে গেছে, আবার কোথাও হাটুপানি জমে জনজীবনে সৃষ্টি হয়েছে ভয়াবহ স্থবিরতা।
জানা গেছে, শরীয়তপুর জেলা শহরের চর পালং, বাগিয়া এলাকা, শরীয়তপুর সদর হাসপাতাল, শিশু পার্ক, নিরালা আবাসিক এলাকা,শান্তি নগর, ধানকাসহ বিভিন্ন অঞ্চলের নিচু এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শরীয়তপুর জেলা শহরের উত্তর বাজারসহ বিভিন্ন স্থানে কাদার জন্য হাটা যায় না।
বিশেষ করে জেলা শহর সির্ভিল সার্জন অফিস, শরীয়তপুর সদর হাসপাতাল, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা খানা সড়ক, পালং উত্তর বাজারসহ বিভিন্ন এলাকার রাস্তাগুলো তলিয়ে গেছে।

এদিকে অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসগামী লোকজনকেও ভোগান্তিতে পড়তে হয়েছে। সকালে স্কুলে যাওয়ার পথে একাধিক শিশু জলকাদায় পড়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে অনেক দোকানপাটও। আর অব্যাহত বৃষ্টি থাকার কারনে বিপাকে পড়েছে সাধারন মানুষ। তাদের কোন কার্জকর্ম না থাকায় দুভিষহ জীবন যাপন করছে।
জেলা শহরের বাসিন্দা মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি শরীয়তপুর পৌরসভা বা উপজেলা প্রশাসন। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছরই সামান্য বৃষ্টিতেই এমন দুর্ভোগ পোহাতে হয় সাধারন মানুষকে।

পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা রিপন শেখ বলেন, ৩দিনের টানা বর্ষনের বৃষ্টিতেই শরীয়তপুর পৌরসভা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি পৌরসভার অধিকাংশ সড়ক ভাংঙ্গাচুরা। রিকশা-অটোরিকশা কিছুই পাওয়া যাচ্ছে না। রাস্তায় পানি জমে থাকায় কেউই চলাচল করতে চায় না। বাসা থেকে অফিসে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছে।
পৌরসভার চৌরঙ্গী এলাকার বাসিন্দা মাইন উদ্দিন বলেন, শরীয়তপুর পৌরসভার ভিতরের খালগুলো প্রভাবশালীরা ভরাট করা, পাশাপাশি পুরো শহরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধাতা সৃষ্টি হয়। শরীয়তপুরে নেতার অভাব নাই, কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করার ইচ্ছে আগেও ছিল না, এখনো নাই। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হোক। তা না হলে প্রতি বছর বর্ষায় একই দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে।

শরীয়তপুর পৌরসভার সচিব এনামূল হক বলেন, অতিবৃষ্টির কারনে জলাবদ্ধতা হয়েছে। আবার ড্রেনেজ ভরাট হয়ে গেছে। ত্ইা পানি জমে গেছে। আমরা ভরাট ড্রেনেজ পরিস্কার করার চেষ্টা করছি।
শরীয়তপুর পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক মো: ওয়াহিদ হোসেনকে একাধিকবার ফোন করে পাওয়ার যায়নি।