বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যায় শরীয়তপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ফের শহীদ মিনারে গিশেষ হয়।

এ সময় ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার,’ ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে,’ ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা।

এ সময় শরীয়তপুর জেলা বৈষম্যবিরোধী সমন্বয়ক ইমরান আল নাজিরসহ অন্যরাও উপস্থিত ছিলেন।