
৭ মাস আগেই প্রবাসে মারা যান বাবা। একটু একটু করে যখন পরিবার আর সন্তানরা সেই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছিল আর তখনই আরেকটি ঝড় এসে পুরো তছনছ করে দিলো গোটা পরিবারকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মুহূর্তেই ঝরে পড়ে পরিবারের সবচাইতে ছোট সদস্য আব্দুল্লাহ ছামীম (১৪)।
এমন ঘটনায় নির্বাক, নিস্তব্ধ গোটা পরিবার। আর ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের।