বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি গরিব বলে ডিসি আমার সঙ্গে জুলুমবাজি করছে’

 

নিজের ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শরীয়তপুরের জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, তিনি তার জায়গায় ঘর নির্মাণ করতে গেলে কোনো প্রকার নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)। যদিও ইউএনও বলছেন, সরকারি নির্দেশ অমান্য করে শ্রেণি পরিবর্তন করে রাতের আধাঁরে কাজ করায় তা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকালে শরীয়তপুরের সার্কিট হাউজ এলাকার বালুর মাঠে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন ভুক্তভোগী নার্গিস আক্তার।