বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে শরীয়তপুর পৌরসভায় খাল পরিষ্কার কর্মসূচি

 

শরীয়তপুরে পৌরসভা ও ব্র্যাক-এর যৌথ উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টায় শরীয়তপুর পৌরসভার সার্কিট হাউজ সংলগ্ন ব্রিজ থেকে পাকার মাথা পর্যন্ত খাল পরিষ্কারের এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, শরীয়তপুর পৌরসভার প্রশাসক মোঃ ওয়াহিদ হোসেন, সিনিয়র সাংবাদিক কে এম রায়হান কবীর, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ব্র্যাকের প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, জেলা প্রশাসন এবং প্রশাসক এই জেলার জন্য যখন যে কোন ভাল উদ্বেগ নিবে আমরা পাশে থাকবো এবং সহযোগিতা করবো।

পৌরসভার প্রশাসক মোঃ ওয়াহিদ হোসেন বলেন, “খালগুলো নিয়মিত পরিষ্কার করা হলে পানি নিষ্কাশন সহজ হবে। শহরের মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। এই কর্মসূচি কেবল আজকের জন্য নয়, এটি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, “খাল ও ডোবা পরিষ্কার রাখলে শহরে জলাবদ্ধতা কমবে, পরিবেশ হবে স্বাস্থ্যকর এবং নাগরিক জীবনে স্বস্তি ফিরবে। শরীয়তপুর শহরের সৌন্দর্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। খালগুলোকে দখল ও দূষণমুক্ত রাখা এখন সময়ের দাবি।