
ফরিদপুর বিভাগ ঘোষনার প্রক্রিয়ায় শরীয়তপুর জেলার নাম অন্তভুক্ত করায় দাবিতে বিশাল গন সমাবেশ করেছে জাগো শরীয়তপুর নামে একটি সংগঠনের ব্যানারে।
আজ রবিবার বিকালে শরীয়তপুর পৌরসভা মাঠে সমাবেশ করে শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগে অন্তরভুক্ত না করার দাবি জানান তারা। বক্তারা বলেন, শরীয়তপুর জেলা ভৌগলিকভাবে ঢাকার নিকটবত্তি এবং সামাজিক অর্থনিতিক ভাবে ঢাকার সাথে জড়িত। আমাদের এ দাবি মানা না হলে সরকার কে এই শরীয়তপুরে আসতে হবে এবং একটি পাখিকে এই জেলার উপর দিয়ে উড়তে দিবো না। এ গনসমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন । তারা হাতে ব্যানার–ফেস্টুন নিয়ে স্লোগান দেন ‘জাগো জাগো শরীয়তপুর, যাবোনা ফরিদপুর’। এ সময় তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে শরীয়তপুরকে ঢাকা বিভাগে রাখার আহ্বান জানান।
গনজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার বলেন, ফরিদপুর বিভাগের নামকরণে শরীয়তপুর জেলাকে বাদ দিয়ে অন্য জেলা নিয়ে করুক। ঢাকা বিভাগ থেকে বাদ দিওয়া হলে জেলার মানুষ তা মেনে নেবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক ইমরান আল নাজির বলেন, আমরা ঢাকার সঙ্গে যাতায়াত করি। চিকিৎসা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুই ঢাকাকে কেন্দ্রিক। হঠাৎ করে ফরিদপুর বিভাগে নেয়ার সিদ্ধান্ত মেনে নেয়া যাবে না। ঢাকা বিভাগের সঙ্গে শরীয়তপুরের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
জাগো শরীয়তপুর এর আহবায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, “আমাদের দাবি স্পষ্ট— শরীয়তপুর জেলা ঢাকা বিভাগের সাথে এই থাকবে অন্য কোনো বিভাগে আমরা মেনে নেব না।আমাদের এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।
এসময় বিশাল গনসমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাছির উদ্দিন কালু, শরীয়তপুর জেলা জামায়েত আমীর মাওলানা আব্দুর রব হাশেমি, ছাত্র অধিকার পরিষদের আহবায়ক জীবন আহম্মেদ, সচেতন নাগরিক সমাজের সভাপতি পারভেজ মোসারেফ।