বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ ও মশাল মিছিল

 

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হামলার ঘটনায় শরীয়তপুরে মানববন্ধন ও মশাল মিছিল করেছে এনসিপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
রোববার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা শরীয়তপুর-ঢাকা সড়ক ৩০ মিনিট অবরোধ করেন।
তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত, এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান আল নাজির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার মুখ সংগঠক আমিন মোহাম্মদ জিতু, জাতীয় যুবশক্তির আহ্বায়ক কাওসার মৃধা প্রমুখ নেতৃবৃন্দ।