বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন তারেক রহমানের একান্ত সচিব নুরুদ্দিন আহাম্মেদ অপু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। রবিবার দুপুর ১২ টায় ডামুড্যা উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তার সঙ্গে দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এরপূর্বে তিনি সকাল সাড়ে ১০টায় সহকারী রিটানিং কর্মকর্তা ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিকেল ৪টায় গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এক কপি মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে। মনোনয়ন ফরম জমা দেওয়ার পর নুরুদ্দিন আহাম্মেদ অপু সাংবাদিকদের বলেন, “আমি জনগণের অধিকার ও উন্নয়নের স্বার্থে নির্বাচনে অংশ নিতে চাই। এদিকে তার মনোনয়ন ফরম জমা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।