
সহ-সভাপতি বিধায় তার বিষয়ে কেউ কোনো কথা বলেন না। তিনি ঢাকায় বসে কলেজের সব কাজকর্ম করেন। গত এক মাসের বেশি সময় ধরে কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন কলেজে আসেন না, তিনি মাদারীপুরে নিজ বাড়িতে বসে কলেজ পরিচালনা করেন। যার ফলে কলেজের এ নাজুক অবস্থা।’ কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি বর্তমান সভাপতি আব্দুল আলীম বেপারি ও অধ্যক্ষ দেলোয়ার হোসেনের অনিয়মের বিষয়ে কথা বলায় তারা আমাকে কলেজ থেকে চাকরিচ্যুত করার পাঁয়তারা করছেন। এর অংশ হিসাবে সম্পূর্ণ অন্যায়ভাবে বিগত চারটি বছর আমার বেতন-ভাতার শিটে স্বাক্ষর করে না। তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। মামলা থেকে মুক্ত হয়ে কাগজপত্র জমা দিলেও আমার বেতন-ভাতার শিটে স্বাক্ষর করেননি তারা। ডিজি অফিস থেকে তাদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে আদেশ জারি করলেও তা আমলে নেননি। চারটি বছর আমার বেতন-ভাতা বন্ধ থাকায় আমি পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।’ কলেজের অধ্যক্ষ দেলোয়র হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। আমি প্রায়ই কলেজে যাই এবং কাজকর্ম সেরে আসি। বর্তমানে কলেজে মামলা আছে ২৫টি। মামলাসহ নানা কাজে আমাকে বেশিরভাগ সময় কলেজের বাইরে কাটাতে হয়। আইনগত জটিলতার কারণে আমি তাদের বেতন বিলে স্বাক্ষর করছি না। বিশেষ করে মোস্তাফিজুর রহমান শিবচর উপজেলার বয়রাতলা কলেজের প্রিন্সিপাল হিসাবে কর্মরত আছেন।
তিনি এবং যাদের কমিটিতে রাখা হয়নি তারা কলেজের ক্ষতি করার জন্য এসব কাজ করে থাকেন।’ কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল আলীম বেপারি বলেন, ‘এখানে যেসব লোক অভিযোগ করেছেন তারা আসলে কলেজের কেউ নন। তারা প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন। অধ্যক্ষের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ থাকলে আমাকে লিখিতভাবে জানাবেন। আমি ব্যবস্থা না নিলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আমি সভাপতি হওয়ার আগে অনেক মামলা ছিল। এখন তেমন মামলা নেই। এখন সব স্বাভাবিক।’