
বিএনপির জাতীয় নির্বহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন,এই রোডমার্চ সেদিন শেষ হবে, যেদিন সরকারের পতন ঘটাতে পারব। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আমরা ঘরে ফিরে যাব না। স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়লে গণঅভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি বলেন, খুব পরিষ্কার দাবি, আপনি (শেখ হাসিনা) এখনই পদত্যাগ করুন। আপনাকে এই দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে সে নির্বাচন হবে।
খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকার কেই নিতে হবে। বিনা ভোটের এই সরকারকে অবশ্যই জনগনের আন্দোলনেসর মুখে বিদায় নিতে হবে। খালেদা জিয়ার সু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ২০১২ ও ২০১৮ সালে এ দেশের জনগন ভোট দিতে পারেনি। জনগনের কাছে ফিরিয়ে দিতে হবে তাদের ভোটের অধিকার।
জনগনের এ সকল অধিকার বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এ রোড মার্চের আয়োজন করে । শরীয়তপরে রোড মার্চ শেষে মঙ্গলবার রাত ৯ টায় শরীয়তপুর শহীদ ল্যান্স নায়ক মুন্সি অব্দুর রঊফ স্টেডিয়াম মাঠে আয়োজিত ফরিদপুর বিভাগীয় রোড মার্চের সমাপনী সমাবেশে বিশেষ অতিতিরি বক্তবে তিনি এ সব কথা বলেন। সরকার পতনের ১ দফা দাবীতে শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে এ সমাপনী সমাবেশের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা বি এন পির সভাপতি শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে ও জেলা বি এনপি সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর সঞ্চালনায় বিশেষ অতিথি বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ভাইস- চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাশুক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল,সাধারন সম্পাদক জুয়েল প্রমূখ। এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. জামাল শরীফ হিরু, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান, জেলা বিএনপির সহ- সভাপতি আবুল হোসেন সরদার, শাহ মোঃ আব্দুস সালাম, আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, মোফাজ্জেল হোসেন ফকির, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, হাজী বিএম হারুন অর রশিদ,আঃ মান্নান মাদবর, যুগ্ম সম্পাদক দুলাল খান, মাহবুব মোর্শেদ টিপু, বিএম মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, আঃ হামিদ সরদার, সাঈদ আহম্মেদ আসলম সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
এর আগে মঙ্গবার দুপুর থেকেই শরীয়তপুর জেলার ৬ টি উপজেলা থেকে ও আশ পাশের জেলা থেকে বিএনপি নেতা কর্মীরা কার, মাইক্রোবাস ,মিনি বাস ও মোটর সাইকেল যোগে বৃষ্টিকে উপেক্ষা করে সমাবেশেস্থালে জড়ো হতে থাকে । বিএনপি নেতা কর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো স্টেডিয়াম । বিকাল ৩ থেকে অনুষ্ঠান শুরু হলেও বিএনপির কেন্দ্রিয় নেতারা সমাবেশে আসেন রাত ৯ টায়।