
শরীয়তপুর-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীম ১লাখ ৫৯ হাজার ৩৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাঃ খালেদ শওকত আলী পেয়েছেন ৪০ হাজার ১৮২ ভোট। শরীয়তপুর-৩ আসনে নৌকা প্রতীকের নাহিম রাজ্জাক ১১০ কেন্দ্রের মধ্যে ৮৭ কেন্দ্রের ফলাফলে ১লাখ ১৯ হাজার ৮৬১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের আব্দুল হান্নান উকিল পেয়েছেন ৩ হাজার ৩৩৭ ভোট।