
রং-বেরঙের বেলুন দিয়ে সুসজ্জিত করা হয়েছে ঘোড়ার গাড়ি। প্রস্তুত রাখা হয়েছে ফুলের তোরা। তৈরি হয়ে এসেছেন মুসল্লিরাও। আর বিশেষ এ আয়োজনটি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী এলাকার কাপাশপাড়া বাইতুন নুর জামে মসজিদে ইমাম হাফেজ ওয়াজউদ্দিন শেখের জন্য। দীর্ঘ ৩৫ বছর ইমামতি শেষে জমকালো আয়োজনে তাকে বিদায় দিয়েছেন মুসল্লিরা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসী মিলে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর নগদ এক লাখ টাকাসহ বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সুসজ্জিত একটি ঘোড়ার গাড়িতে উঠিয়ে তাকে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।