
শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের সঙ্গে শরীয়তপুর পুলিশ সুপার মো: মাহবুবুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিক কে এম রায়হান কবীর, আবুল হোসেন সরদার, আবুল বাশার, এম বি কাজী নাছির, নাছির আহম্মেদ আলী কাজীসহ শরীয়তপুরে কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধ-শতাধিক সাংবাদিকবৃন্দের পাশাপাশি শরীয়তপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।