
শুধু দেয়াল থেকে দরজা খুলে যাচ্ছে তা নয়, খসে পড়ছে পলেস্তরা। বালু উঠছে মেঝে ভেঙেও। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মঙ্গলসিদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। মাস চারেক আগে স্কুলের নতুন এই ভবনটি হস্তান্তর করা হয় কর্তৃপক্ষের কাছে। যা নির্মাণে ১ কোটি ২৯ লাখ টাকা খরচ করে এলজিইডি।
এ রকম একটি-দুটি নয়, শরীয়তপুরে ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের কাছে লিখিত দিয়েও সমাধান পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। উল্টো ঠিকাদারের পক্ষে সাফাই গাইছে এলজিইডি।
এদিকে দীর্ঘদিন ধরে বন্ধ উত্তর শিলঙ্গর প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। একই অবস্থা উপজেলার আরও ৫টি প্রাথমিক স্কুলের। কোনোটার ভবনে ফাটল, কোনোটার উঠে যাচ্ছে ঢালাই। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেও সমাধান মেলেনি।