
ঈদে দক্ষিনাঞ্চলের পথে শরীয়তপুর জেলায় ঘরমুখী যাত্রীদের চাপ ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে শরীয়তপুরের সব পরিবহনেই শুরু হয়েছে বাড়তী ভাড়ার আদায়ের নৈরাজ্য।
শরীয়তপুর সুপার সার্ভিসের ভেতরে যাত্রীদের আসন বুঝিয়ে দিয়ে ভাড়া আদায় করছিলেন বাসটির চালকের সহকারী রিপন খান। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে অনেকটা বিরক্তির সুরে তিনি বলেন, ‘ফেরার সময় যাত্রী নাই। তখন গাড়ি পুরাই খালি থাকে। কিন্তু গাড়ি তো আর হাওয়ায় চলে ঢাকায় আসে না।’