বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ট্রলারডুবি: আরও ২ জনের লাশ উদ্ধার, খোঁজ মেলেনি বরের

 

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মেঘনা নদীতে বরযাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় আরও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন বর।

শনিবার দুপুর পর্যন্ত চারজনের লাশ উদ্ধারের খবর জানিয়েছেন শরীয়তপুরের নরসিংহপুর নৌ-পুলিশের এসআই আবদুল হাই।

শুক্রবার ট্রলারডুবির ঘটনায় বরের মা সাহানা বেগম (৫০) ও বোন জলি আক্তারের (২৮) লাশ উদ্ধার করা হয়। রাত ৯টার দিকে বরের ছোট ভাই শাওন ব্যাপারী (২৪) এবং শনিবার দুপুরে বরের বন্ধু হৃদয়ের (২৬) লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছেন বর সাঞ্জু ব্যাপারী (২৬)।