
দেশব্যাপী সনাতনী সম্প্রদায়ের উপর হামলা, জমিল দখল, মন্দির, বসতবাড়ি ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সনাতনী ঐক্য, শরীয়তপুর।
আজ ১২ই আগস্ট রবিবার বিকাল ৩ঘটিকায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রক্ষিন করে পালং উত্তর বাজারে গিয়ে শেষ হয়৷

কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মিছিলে বিভিন্ন শ্লোগান দেন। তারা সরকার ও প্রশাসনের কাছে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা চান।