
শরীয়তপুর সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাহমিদ উপজেলার ভর্তাইসার এলাকায় বিল্লাল মাদবরের ছেলে। স্বজন ও স্থানীয়রা জানান, সকালে তাহমিদের মা প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সুস্মিতা শারমিন বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।”