বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

শরীয়তপুরে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলামেরর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের কাছে মাদক, ইভটিজিং ও শহরের বিভিন্ন পয়েন্টের যানজট, অবৈধ যানবাহনের পাশাপাশি বিভিন্ন সময় ডাকাতিসহ জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তবে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বরাবরই পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে এমনটি দাবি করে নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, আমরা পর্যায় ক্রমে সকল বিষয় নিয়ে কাজ করবো, এজন্য সকলকে সহযোগিতা করতে হবে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকদের প্রশংসা তুলে ধরে যে কোন বিষয়ে পুলিশকে সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী শাওন, প্রবীণ সাংবাদিক আবুল হোসেন সরদার, আব্দুস সামাদ তালুকদার, আবুল বাশার, সাংবাদিক কেএম রায়হান কবীর (সোহেল),পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন,বোরহান উদ্দিন রাব্বানী, আব্দুল আজিজ শিশির, মাহবুবুর রহমান, মো. আল-আমিন শাওন, জামাল মল্লিক, মো. রোমান আকন্দ, শেখ খলিলুর রহমান, এসএম মজিবর রহমানসহ শরীয়তপুরে কর্মরত মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

।