
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ দলীয় বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে শরীয়তপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) সাদিয়া জেরিনে হাতে নেতৃবৃন্দ এ স্মারকলিপি তুলে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট. মাসুদুর রহমান, সহ-সভাপতি বদরুল আলম নান্নু মুন্সি, ভেদরগঞ্জ পৌরসভার সভাপতি শাহিন শেখ, ভেদরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক বাবু শিকদার, ভোজেশ্বর ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন ছৈয়াল, জাতীয় পার্টি নেতা আব্বাস চৌকিদার, আনোয়ার হোসেন খোকন প্রমূখ।