বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

 

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে সমুদ্রে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহমুদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত মাহমুদ কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার উত্তর ডিককুল এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সৈকতের বীচ কর্মীরা জানান, মাহমুদসহ ৬ বন্ধু একসঙ্গে সুগন্ধা পয়েন্টে নেমে গোসল করছিল। হঠাৎ করেই মাহমুদ অসুস্থ হয়ে পড়ে এবং পানিতে তলিয়ে যেতে থাকে। সাথে সাথে বীচের লাইফগার্ড কর্মীরা দ্রুত সাগরে নেমে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা মাহমুদকে মৃত ঘোষণা করেন।