
পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা দুর করার জন্য একটিমাত্র খাল রয়েছে নড়িয়া পৌরসভায়। উপজেলা গোডাউন থেকে পুন্নার পুল পযর্ন্ত খালটি ২ হাজার ১শ’ মিটার দীর্ঘ। যা স্থান ভেদে ১৬ থেকে ২২ ফুট পযর্ন্ত প্রশস্ত। উক্ত সরকারি এ খালটি দখল করে গত ১৫ বছরে গড়ে ওঠেছে অর্ধশত বসতবাড়ি, পাকাভবন, মাকের্ট ও দোকানপাটসহ অন্যান্য স্থাপনা। খালটি বেদখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই পৌরসভার বিভিণœস্থানে দেখা দেয় জলাবদ্ধতা। প্রায় ১ হাজার পৌরবাসীকে থাকতে হয় পানির নীচে। খালটি উদ্ধার হলে পৌরসভার ৩ থেকে ৪ হাজার বাসিন্দা জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। ৩শ’ থেকে সাড়ে ৩শ’ একর জমি দোফসলীতে রুপান্তরিত হবে। পৌরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি খালটি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে পৌরসভা প্রশাসক। খালটি দখল করে যেসব স্থাপনা গড়ে ওঠেছে তা রেডমার্ক দিয়ে ভেঙ্গে সরিয়ে নেয়ার জন্য মালিকদের নির্দেশনা প্রদান করা হয়। ফলে অনেকে দোকানপাট ভেঙ্গে সরিয়ে নিয়েছেন। কিন্তু প্রভাবশালীরা তাদের স্থাপনা সরিয়ে না নিয়ে পৌর প্রশাসককে মেনেজড করে বহাল তবিয়তে রয়েছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা এবং খাল খনন থমকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন পৌরবাসী।